লাখপুর শিমুলীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

634

নিজস্ব সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরসিংদী জেলার শিবপুর থানার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান লাখপুর শিমুলীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা, আনন্দ র‌্যালি, রচনা প্রতিযোগীতা  ও বঙ্গবন্ধুর উপর চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন লাখপুর শিমুলীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জনাব আতাহার আলী খান। ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও অনান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রীদের রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন, ও আনন্দ র্যা লিতে অংশ গ্রহন করেন বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর ম্যাধামে বঙ্গবন্ধু শেখ মজিবুরের অসামান্য নেতৃত্বের কথা উল্লেখ করে দেশ গঠনে ভুমিকা রাখার জন্য সুনাগরিক হওয়ার আহবান করেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, আজ ১৭ মার্চ সেই মহালগ্ন। অমারাত্রির দুর্গতোরণ ধূলিতলে ভগ্ন হয়েছে নবজীবনের আশ্বাসে। আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন ও ৯৯ তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও শেখ সাহেরা খাতুনের কোল জুড়ে বাঙালির বহু শতাব্দীর পরাধীনতার শৃঙ্খল মোচনে শান্তি ও মুক্তির বারতা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাই জাতি দিনটিকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করছে দেশবাসী। আর দিবসটি পালিত হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায়।