বিনোদন ডেস্ক: বলিউডে চলছে বিয়ের মৌসুম। দীপিকা-রণবীর, নিক-প্রিয়াঙ্কার পর চার হাত এক হলো ভারতীয় জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা ও তার দীর্ঘদিনের প্রেমিকা গিন্নি ছত্রথের।
গত ১২ ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসরে ঘনিষ্টজনদের নিয়ে বিয়ের অনুষ্ঠানের পর এবার মুম্বাইতে আরো একটি গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা। আর সেই অনুষ্ঠানে উপস্থিতও ছিলেন বলিউডের নামিদামি অভিনেতারা।
চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, ফারাহ খান, অভিনেত্রী রেখ, দীপিকা, রণবীর সিং, কৃতি শ্যানন, আমিশা প্যাটেল সংগীত তারকা হানি সিং এর মতো তারকাদের উপস্থিতি গ্ল্যামার ছড়িয়েছে কপিল-গিন্নির রিসেপশনে।
এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রিয় টেলিভিশন শো কমেডি নাইটস উইথ কপিল-এর সকল কলাকুশলীরাও। তবে সব আলো যেন নিজেদের দিকেই টেনে নিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
ভারতীয় সাজের শাড়িতে দীপিকা এবং কালো স্যুটে রণবীর সিং থেকে যেন চোখ ফেরানোই ছিল কঠিন। শুধু তাই দীপ-বীর নাচে-গানে মাতিয়ে রেখে ছিলেন উপস্থিত অতিথিদের।
গায়ক মিকা সিং এর সঙ্গে বলিউডের জনপ্রিয় বেশ কয়েকটি গানে গলা মেলাতে দেখা গেছে রণবীরকে। আর নতুন বউ দীপিকার সাথে নাচ তো ছিলই। আর সেই নাচ আর গানের ভিডিও দিপীকা নিজেই তার ইনস্টাগ্রামে পোস্টও করেছেন।












