ফর্মুলা–১ এর নতুন যুগের প্রথম জয়ী জর্জ রাসেল

236

২০১৯ সালে Valtteri Bottas-এর পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় Mercedes দলের হয়ে জয় পেলেন George Russell।
মেলবোর্নে অনুষ্ঠিত Australian Grand Prix-এ ফর্মুলা–১ এর নতুন যুগের শুরুতেই স্বচ্ছন্দ জয় তুলে নেন ব্রিটিশ এই চালক। রেসের শুরুতে Ferrari-এর Charles Leclerc-এর সঙ্গে সংক্ষিপ্ত কিন্তু তীব্র লড়াইয়ের পর তিনি এগিয়ে যান।

প্রথম ১০ ল্যাপে রাসেল ও লেক্লার্কের মধ্যে একাধিকবার লিড বদল হয়। তবে ভার্চুয়াল সেফটি কার (VSC) চলাকালে পিটস্টপ না করার ফেরারির সিদ্ধান্ত তাদের জয়ের লড়াই থেকে ছিটকে দেয়।

রাসেল প্রথম হয়ে ফিনিশ করেন এবং তার সতীর্থ Kimi Antonelli দ্বিতীয় হন। লেক্লার্ক তৃতীয় হয়ে পডিয়ামের শেষ স্থানটি পান। তার পেছনে চতুর্থ স্থানে ছিলেন ফেরারিরই Lewis Hamilton।

রাসেল বলেন, “আমি অসাধারণ অনুভব করছি। শুরুতে দারুণ লড়াই হয়েছে। আমরা জানতাম এটি কঠিন হবে। গ্রিডে দাঁড়িয়ে দেখি আমার ব্যাটারিতে প্রায় কোনো শক্তি নেই। আমার শুরুটা ভালো হয়নি এবং চার্লসের সঙ্গে বেশ কয়েকটি কঠিন লড়াই হয়েছে। তাই ফিনিশ লাইনে পৌঁছাতে পেরে আমি খুবই খুশি।”