বৃষ্টল বাথ ও ওয়েষ্ট মৌলভীবাজার বাসীর উদ্যোগে মৌলভীবাজার-৩ আসনের নৌকার সমর্থনে সভা

400

খায়রুল আলম লিংকন :বৃষ্টল বাথ ও ওয়েষ্ট এলাকায় বসবাসরত মৌলভীবাজার বাসীর উদ্যোগে মৌলভীবাজার -৩(মৌলভীবাজার ও রাজনগর) সংসদীয় এলাকার মহাজোট মনোনীত প্রার্থী নেছার আহমদের সমর্থনে নৌকার পক্ষে এক আলোচনা সভা বৃষ্টলে অনুষ্টিত হয়েছে।
যুবলীগ বৃষ্টল বাথ ও ওয়েষ্ট শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা খায়রুল আলম লিংকন এর সভাপতিত্বে ও যুবলীগ যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান রাসেল এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইয়ুব আলী।
নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃষ্টল আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরিফ উদ্দীন ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শাহ শাফি কাদির, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোর্ট শাখার সভাপতি আব্দুর রউফ তালুকদার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, ওমর ফারুক, আব্দুল ওয়াহিদ, হাবিবুর রহমান, ওয়েলস সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক জুয়েল মিয়া,যুবলীগ সেক্রেটারী লিটন আলম বদরুল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান জুনেল, আব্দুল হামিদ, মোবারক আলী, টি এম তারিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাগণ আওয়ামীলীগ এর নির্বাচনী ইশতেহার তুলে ধরে বলেন, গত নির্বাচনে আওয়ামীলীগ সরকার যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পুরন করে বাংলাকে বিশ্বে উন্নয়নের রুল মডেল হিসেবে উপস্থাপন করেছে। এবারের নির্বাচনী ইশতেহার শুধু বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নই করবে না ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে উন্নত বিশ্বে রুপান্তরিত করবে।

বক্তাগণ বলেন নৌকা হলো বিজয়ের প্রতীক, স্বাধীনতার ও উন্নয়নের প্রতীক.জননেত্রি শেখ হাসিনা তথা আওয়ামীলীগ সরকারকে আবার দেশ পরিচালনার সুযোগ প্রদান করতে নেছার আহমদ এর মতো সৎ, যোগ্য ও ন্যায় বিচারককে ভোট ও সমর্থন প্রদান করে মুক্তিযোদ্ধের চেতনার অসামপ্রধায়িক বাংলাদেশকে এগিয়ে নিতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে নৌকাকে বিজয়ী করার সর্বাত্বক আহবান জানান।
সভাপতি তার বক্তব্যে প্রবাসী মৌলভীবাজারবাসীকে নৌকা মার্কায় ভোট ও সমর্থন প্রদানের জন্য নিজ নিজ এলাকার জনগন ও আত্নীয় স্বজনকে উদ্ভোদ্ধ করার জন্য বিনীত অনুরোধ জানান।
পরিশেষে যুবলীগ বৃষ্টল বাথ ও ওয়েষ্ট শাখার সভাপতি খায়রুল আলম লিংকন অনুষ্টানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।