ফিন্সবারী পার্ক মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হিরন মিয়ার জানাযা ‍শুক্রবার

1914

ওয়ানবাংলানিউজ: ফিন্সবারী পার্ক মসজিদের সামনে সন্ত্রাসী হামলায় ভ্যানে পিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে নিহত মরহুম মকরম আলী হিরন মিয়ার পুলিশী পোষ্ট মর্টেম শেষে জানাযার নামায কাল শুক্রবার ৩০জুন বাদ জুম্মা ইষ্টলন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে।

নিহত মকরম আলী (হিরন মিয়া) পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইতিমধ্যে বিভিন্ন স্যোশাল মিডিয়া এ খবর প্রচার হচ্ছে।

উল্লেখ্য মকরম আলী গত ১৮ জুন রবিবার রাতে ফিন্সবারী পার্ক মসজিদ থেকে তারাবী নামায শেষে তার বাসায় ফেরার পথে এক স্বেতাঙ্গ সন্ত্রাসীর ভ্যান পিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যুবরন করেন। এ ঘটনায় অপর ১০ জন আহত হন। উক্ত ঘটনাটি বৃটেন সহ সারা বিশ্বের মিডিয়ায় ফলাওভাবে প্রচারিত হয়।

ঘটনার পর বৃটেনের প্রিন্স চার্লস,লন্ডনের মেয়র সাদিক খান,লেবার লিডার জেরেমি করবিন,কমিউনিটিদ সেক্রেটারী সাজিদ সাভিদ সহ পুলিশ সহ উচ্চপদস্থ সরকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এর তীব্র জানান। নিহত ও আহত সকলের প্রতি সমবেদনা জানান ।এ ঘটনায় বৃটিশ প্রধানমন্ত্রী বিবৃতিতে দিয়ে নিন্দা জানান।

উল্লেখ্য মুত্যুকালে তিনি স্ত্রী ,৪ মেয়ে,২ ছেলে ভাতিজা ভাতিজি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন ।

মরহুম মকরবম আলী বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের সরোওয়ালা গ্রামে। তার বড় ভাই মোহাম্মদ জাহির আলী দীর্ঘদিন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ছিলেন