ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেদ্রীয় কমিটির ১ম যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব এবং বাংলদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের ৬ বারের নির্বাচিত সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের উপর বর্বরোচিত হামলার এবং সুষ্ঠ নিবাচনের দাবিতে, বুধবার লন্ডনস্থ যুক্তরাজ্য বিএনপির অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের উদ্যোগে এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংঘঠনটির সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাজাহান। আইনজীবী ফোরাম ইউকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাতের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্ঠা ব্যারিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার, আইনজীবী ফোরাম ইউকের জ্যেষ্ঠ সহ-সভাপতি ব্যারিস্টার আবু ইলিয়াস, সহ-সভাপতি ব্যারিস্টার জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, সেচ্ছাসেবক দল যুক্তরাজ্যে শাখার সভপতি জনাব নাসির উদ্দিন আহমেদ শাহীন এবং আইনজীবী ফোরাম ইউকের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার এম এ আরেফিন আশরাফ।
সম্মেলনে বক্তারা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উপর পুলিশ কর্তৃক অতর্কিত হামলা এবং গুলি বর্ষণ করে মারাত্বক আহত করার প্রতিবাদে তীব্র নিন্দা জানান। বক্তারা জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের উপর হামলা মামলা এবং নির্বাচন কমিশনের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে একটি অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান।















