অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনই রাজনৈতিক সংকট উত্তরণের উপায়- পিপলস রাইট ইউকে

512

ওয়ানবাংলানিউজ: বর্তমান বাংলাদেশে গুম, খুন, পুলিশী নির্যাতন, রাজনৈতিক সংকট এবং কীভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যায় এ বিষয়ের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পিপলস রাইট ইউকে নামে একটি সংগঠনের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। গত ২৫ অক্টোবর, বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বাংলাদেশে বছরের পর বছর ধরে চলমান বিচার বহির্ভূত হত্যাকান্ড, মাদক নির্মূলের নামে নিরপরাধ ব্যক্তিদের বাড়ী থেকে ধরে নিয়ে হত্যা, গুম, হয়রানী সহ মানবাধিকার সুরক্ষা এবং রাজনৈতিক সংকটের ওপর বক্তারা তাদের মতামত ব্যক্ত করেন।

সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ জামাল আহমদ এর সভাপতিত্বে এবং শাহ মো: চেরাগ আলী, মোহাম্মদ জয়নুল আবেদীন, ও জাকের আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী জামীল রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেছুর রহমান এবং প্রধান বক্তারা হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার নাজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, ইমাম ও মিডিয়া ব্যক্তিত্ব আজমল মসরুর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিষ্টার আবুল মনসুর শাহজাহান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতী হাসান নূরী, মানবাধিকার আইনজীবী ব্যারিষ্টার সরওয়ার কামাল, মাওলানা এফ কে ম শাহজাহান, আশিকুর রহমান আশিক, শফিক খান, আহমেদ জিলানী, সাহাব ইমরান, সিরাতুল আম্বিয়া এবং আব্দুল্লাহ আল মুবিন। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ পাবলিক ফোরামের সভাপতি সাইফুর রহমান পারভেজ, সিলেট ল‘ কলেজের সাবেক সভাপতি শিহাবুদ্দিন, সাবেক ছাত্রনেতা আব্দুল আলী, বাংলাদেশ শ্রমিক জোটের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, শ্রমিক জোট ফ্রান্স শাখার সভাপতি আবুল হোসেন পাটোওয়ারী, সাবেক ছাত্রনেতা শাহান, বদরুজ্জামান, অঅমীনুর রশীদ চৌধুরী, শাহীন, শরীফুজ্জামান, মাহিদুর রহমান লায়েক, সাবেক ছাত্রনেতা মো: শোয়াইবুর রহমান, সাবেক ছাত্রনেতা জামিল আহমদ, মোহাম্মেদ আলাউদিœ, মো: আলী শাহ্জাদা, রাসেল সহ প্রমুখ।

সেমিনারে উপস্থিত ছিলেন ডলার বিশ্বাস, সাইফুল ইসলাম ভুইয়া, রায়হান আহমদ, মকছুদ চৌধুরী, হাফিজ কাওছার আহমেদ সাবের আহমদ প্রমুখ।
প্রধান অতিথি মোখলেছুর রহমান ওয়ান ইলেভেন প্রেক্ষাপটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে। আর সে জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য প্রশসনকে নিরপেক্ষ থাকতে হবে। অন্যথায় সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বলে মন্তব্য করেন।

প্রধান বক্তা ব্যারিষ্টার নাজির আহমদ বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্বাপ করে বলেন, বাংলাদেশের এত বড় সংবিধানে অনেক আইন আছে। কিন্তু আইনের শাসন নেই। তিনি প্রধান বিচারপতির দেশ ত্যাগের কথা উল্লেখ করে বলেন, বিচারকরা যাতে স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে।