আশরাফ খান: গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মামনুল হাসান পলাশকে কাপ্তান বাজার কমপ্লেক্স ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক গণ সংবর্ধনা প্রদান করা হয়।
কাপ্তান বাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি ও দোকান মালিক সমিতিরি যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইলেকট্রিক এসোসিয়েশনেরর সাবেক ভাইস-চেয়ারম্যান মামনুল হাসান পলাশ বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগদান করেন। তার এ সফলতায় কাপ্তান বাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কাপ্তান বাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি শেখ মো: আব্দুর রশিদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কাপ্তান বাজার কমপ্লেক্স ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ইকবাল আহম্মেদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিইএর সাবেক চেয়ারম্যান মীর নিজাম উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন,
বিইএর সাবেক চেয়ারম্যান সাহাদাৎ হোসেন ভূইয়া, বিইএর সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন খোকন, বিইএর সাবেক সিনিয়ন ভাইস-চেয়ারম্যান আফতাব জাভেদ, বিমা চেয়ারম্যান মাইনুল ইসলাম ভূইয়া, ইএসবি সভাপতি জাবেদ উদ্দিন, বিইএর সাবেক সিনিয়ন ভাইস-চেয়ারম্যান আবু হযরত রানা, বিইএর সাবেক সিনিয়ন ভাইস-চেয়ারম্যান নজরুল এহসান, বিইএর সাবেক ভাইস-চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া ফারুক, বিইএর সাবেক ভাইস-চেয়ারম্যান মিয়া মোহাম্মদ লিটন, বিইএর সাবেক ভাইস-চেয়ারম্যান জুলহাস উদ্দিন জুয়েল, বিইএর সাবেক ভাইস-চেয়ারম্যান হারুন-অর-রশিদ দুলাল, বিইএর সাবেক ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পাঠান, বিইএ সাবেক পরিচালক হাজী ইসমাঈল হোসেন, বিইএ সাবেক পরিচালক ইসমাইল চৌধুরী বাদল, বিইএ সাবেক পরিচালক কফিল উদ্দিন খন্দকার লিটন।
বক্তব্য রাখেন কাপ্তান বাজার ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান হাওলাদার, সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা কামিটির আহবায়ক সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর হাওলাদার, সাহাব উদ্দিন আহমেদ। সাগির আহমেদ, অলিউর রহমান, মতিন, আনোয়ার চৌধুরী, নাজির আহম্মেদ, লাবলু প্রমুখ।















