ওয়ানবাংলানিউজ: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি ও দশঘর ইউনিয়ন প্রবাসী স্যোসাইটি ইউকের সভাপতি মো: আব্দুল কদ্দুছ।
একই সাথে তিনি দশঘর নিজামুল উলুম হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি এক ঈদ বার্তায় লন্ডন মহানগর বিএনপি, দশঘর ইউনিয়নের সর্বস্তরের প্রবাসীসহ সকল বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য খুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ‘ঈদ’ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। এই কামনা করছি।















