নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন মোদি!

525

আন্তর্জাতিক ডেস্ক: নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করেছেন জেপির সভানেত্রী তামিলাইসাই সৌন্দররাজন। ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের জন্য তিনি মোদির নাম প্রস্তাব করেছেন বলে জানিয়েছে স্থানীয় এক সংবাদ মাধ্যম।

নোবেল শান্তি পুরস্কারের জন্য মোদির নাম প্রস্তাব করেছেন টি সৌন্দররাজনের স্ত্রী পি সৌন্দররাজনও। একটি বেসরকারি মেডিক্যাল কলেজের নেফ্রলজির অধ্যাপক তিনি।

তামিলনাড়ু বিজেপি সভানেত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের সব থেকে বড় স্বাস্থ্য সেবা আয়ুষ্মান ভারত চালু করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন তামিলসাই সৌন্দররাজন।

তিনি দেশের অন্যান্য সাংসদ ও মন্ত্রীদেরও মোদির নাম মনোনয়নের আবেদন জানিয়েছেন। ওই বিবৃতিতে এই প্রকল্পকে ‘যুগান্তকারী’ ও ‘দূরদৃষ্টিসম্পন্ন’ বলেও দাবি করা হয়েছে।

রবিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের আওতায় দেশের প্রায় ৫০ কোটি মানুষ বিনামূল্য ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পাবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ জানুয়ারি। সেপ্টেম্বর থেকেই শুরু হয় মনোনয়ন পাঠানোর প্রক্রিয়া।