ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জ সমিতি পোর্টস মাউথ এন্ড আইল অব ওয়াইট এর উদ্যোগে ২দিন ব্যাপী দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে ২৮ আগস্ট মঙ্গলবার স্থানীয় একটি স্পোর্টস সেন্টারে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ব্যাডমিন্টন খেলোয়াড়রা অংশনেন। টুর্নামেন্টের প্রথম দিনে স্থানীয় খেলোয়াড়রা অংশনেন। দ্বিতীয় দিনে বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ৪০টি দল অংশনেয়।
এতে সি ক্যাটাগরিতে নজরুল ও আজির জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাইফুল ও জনি জুটি। তৃতীয় হয় নাসির ও জৌস জুটি, চতুর্থ হয় নূরুল ও কাইয়ুম জুটি, ডি ক্যাটাগরিতে এমরান ও জাহিদ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সুহান ও মিন্টু জুটি। তৃতীয় স্থান লাভ করে আমিরুল ও জাহিদ জুটি, ৪র্থ হয় নূরুল ও সয়ফুল জুটি। অন্যদিকে স্থানীয় ডি ক্যাটাগরিতে সেলিম ও আশরাফ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আশরাফ ও হাসান জুটি। তৃতীয় হয় সিমু ও বখতিয়ার জুটি, চতুর্থ হয় জুবেল ও কাইয়ুম।
খেলা শেষে সংগঠনের কো-অডিনেটর মোহাম্মদ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও আব্দুশ শহিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন স্থানীয় কাউন্সিলার স্টিভ পিট, সংগঠনের এডভাইজার আব্দুল মুকিত, সুন্দর আলীসহ অনেকে।















