২ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

531

ঢাকা সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক: যশোর,ও রাজশাহী জেলায় পৃথক পৃথক বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে যশোরে বুধবার ভোরে দুইজন, এবং মঙ্গলবার রাতে রাজশাহীতে বন্দুকযুদ্ধে মারা গেছেন দুই মাদক ব্যবসায়ী।

যশোর: বুধবার (২৫ জুলাই) ভোরে যশোর-চুকনগর আঞ্চলিক সড়কের কানাইতলা যাত্রীছাউনি এলাকায় দুইদল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে আমাদের প্রতিনিধি জানিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে তিনটি ধারালো হাসুয়া ও একটি করাত জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন এসআই নজরুল।

রাজশাহী: জেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাজ্জাদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর দামকুড়া থানার কসবা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ নগরীর উপকণ্ঠ হরিপুর বনপাড়া গ্রামের সাইম উদ্দিনের ছেলে। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। নিহত সাজ্জাদকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব। তার নামে থানায় মাদক ও ডাকাতিসহ ৭-৮টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল দামকুড়া থানার কসবায় অভিযানে যায়। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হামলা করে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তিকে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। পরে নিহতের নাম পরিচয় নিশ্চিত হয় র‌্যাব।