ওয়ানবাংলানিউজ: বিলেতের এক মাত্র ২৪ ঘন্টার বাংলা রেডিও বেতার বাংলার অসংখ্য স্রোতাদের নিয়ে গঠিত ‘বেতার বাংলা স্রোতা ফোরামে’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৩১ মে বৃহস্পতিবার। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল কালাম। সাধারণ সম্পাদক কবীর আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস সালাম।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতার বাংলার নির্বাহী পরিচালক নাজিম চৌধুরী, বক্তব্য রাখেন পিসিও ক্লেইম এর চেয়ারম্যান আব্দুল মালিক, একাউন্টেন্ট মাহবুব মোর্শেদ, শ্রোতা ফোরামের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন খান, বেতার বাংলার ডায়রেক্টর মোস্তাক বাবুল, উপদেষ্টা হোসনে আরা মতিন, মুজিবুল হক মনি, জয়নাল আহমদ খান, মানিকুর রহমান গনি, বেতার বাংলার এডমিন মিনহাজ খান, বিবিএমডি’র সভাপতি কাজী বাবর আহমদ, শ্রোতা ফোরামের সাবেক সভাপতি আবিদ হোসেন অপু, মুহিবুর রহমান চৌধুরী, আব্দুল হালিম চৌধুরী, বেতার বাংলা উপস্থাপিকা রোকশানা হাসি সোনিয়া।
আরো উপস্থিত ছিলেন, বেতার বাংলা শ্রোতা ফোরামের সিনিয়র সহ সভাপতি পারভেজ আহমদ, সহ সভাপতি ফখরুল হক লুকু, আবু তারেক চৌধুরী সাজু, নির্বাহী সদস্য আবুল কালাম, আবুল হোসেন, ম্যাক লাকল, মোস্তাক আহমদ, ক্বারী আব্দুস সালাম, নাজিম এম রহমান, একেএম আব্দুল্লা, রুবি হক, বেতার বাংলার উপস্থাপিকা শৌমু আহমদ, সেলিনা আহমদ, রতনা খান, কবিতা, সুমনা সুমী, সিলেট টু লন্ডনের এডমিন মঈন উদ্দীন ও রিপন, শ্রোতাফোরামের সদস্য মাসুদ হোসেইন, অনিতা রোজি, সিলভি হোসেন ও তিথি।
আলোচনা সভা শেষে নাশিদ পরিবেশন করেন আবুল কালাম ও দোয়া পরিচালনা করেন ক্বারী আব্দুস সালাম।















