বিচারপ্রার্থীর হাত ভেঙে দিলেন আইনজীবী

677

ঢাকা সংবাদদাতা: বরিশাল আদালতপাড়ায় আনোয়ার মীর নামে এক বিচারপ্রার্থীর হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষের আইনজীবী মোস্তফা জামাল খোকন।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুর ১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আনোয়ার মীরের আইনজীবী জাহিদুর রহমান।

আইনজীবী জাহিদুর রহমান জানান, ‘অ্যাডভোকেট মোস্তফা জামাল খোকন আমার মক্কেল আনোয়ার মীরের প্রতিপক্ষ মনোয়ার মীরের আইনজীবী। একটি চলমান মামলা নিয়ে আলোচনার একপর্যায়ে আনোয়ার মীরকে মারধর করে অ্যাডভোকেট খোকন। এ সময় তাকে মেরে ড্রেনে ফেলে দেয়া হয়। এতে আমার মক্কেল আনোয়ারের হাত ভেঙে যায়।’

এ ব্যাপারে মোস্তফা জামাল খোকনের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।