ওয়ানবাংলানিউজ: ৩ জুন লন্ডন ব্রিজ হামলায় নিহত ৭ জন ও আহত ৪৮ জনের প্রতি সমবেদনা জানিয়েছে ব্রিটেন ভিত্তিক চ্যারিটি সংস্থা আল-খায়ের ফাউন্ডেশন। ১০ জুন শনিবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম ক্বাসিম রাশিদ আহমেদের নেতৃত্বে ইক্বরা বাংলা টেলিভিশনের ইসলামী স্কলারদের সাথে নিয়ে সেখানে উপস্থিত মানুষের সাথে কথা বলেন। এসময় সবাই মিলে বিশ্ব শান্তি কামনা করে এক দোয়ায় মিলিত হোন।
এসময় এক বক্তৃতায় আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম ক্বাসিম বলেন, ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না। যারা রমজান মাসে ইফতার পরবর্তী সময়ে এধরনের ঘৃন্য হত্যাকান্ড করেছে তারা মুসলমান হতে পারে না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এটা সবার জানা উচিত।
এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা নূরে আলম হামিদী, মাওলানা শেখ বদরুল আলম হামিদী, মাওলানা হুজাইফা শেখ, মাওলানা শফিক উদ্দিন, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা হাদী আলম শেখসহ আরো অনেকে।
দোয়া পরবর্তী সবাই উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত বিভিন্ন ধর্মের মানুষের নানা প্রশ্নের উত্তর দেন ইক্বরা বাংলা টেলিভিশনের ইসলামী শিক্ষামূলক অনুষ্ঠানের স্কলাররা। ইফতার করার পর মাগরিবের নামায পড়ে আবারো মুসলিম উম্মাহসহ বিশ্ব শান্তি কামনা করে দোয় অনুষ্ঠিত হয়।















