ওয়ানবাংলানিউজ: নব নির্বাচিত জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ১৮ ফেব্রুয়ারী পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে অনুষ্ঠিত হয়। সভায় নব নির্বাচিত কমিটির সদস্যরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসে অংশনেন।
সংগঠনের সভাপতি এম এম নূর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত আহমদ চুন্নুর পরিচালনায় সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এখলাছুর রহমান, কার্যকরি কমিটির সদস্য ও সিনিয়র ট্রাস্টি নূরুল হক লালা মিয়া, আশিক চৌধুরী, মুুহিব চৌধুরী, সাজ্জাদ মিয়া, মল্লিক শাকুর ওদুদ, এম ইকবাল হোসেন, রফিক মিয়া, আব্দুল মুকিত চুন্নু এমবিই, আরজু মিয়া এমবিই, তফজ্জুল হোসেন, সাজ্জাদুর রহমান, এম এ কাদের, জগলু মিয়া, শফিউল আলম বাবু, পাবেল কাদের চৌধুরী, গোলাম মর্তুজা, সাদিকুর রহমান কোরেশী প্রমুখ।
সভায় জানানো হয় আগামী ৮ই মার্চ জগন্নাথপুর উপজেলায় প্রতি বছরের মতো এবারো সংগঠনের পক্ষ থেকে বৃত্তি বিতরন করা হবে। এতে অংশ নিতে যুক্তরাজ্য থেকে সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন ট্রাস্টি বাংলাদেশে যাচ্ছেন।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের নব নির্বাচিত কমিটির প্রথম সভা
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের নব নির্বাচিত কমিটির প্রথম সভাhttp://www.onebanglanews.com/news/66905
Posted by 1banglatv on Wednesday, 20 February 2019















