ধানের শীষের নির্বাচনী মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত

460

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন আসন্ন নির্বাচনে ধানের শীষ মার্কার পক্ষে ৫ নং ওয়াডের নির্বাচনী মনিটরিং সেলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড: ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, বিএনপি নেতা রওশন আরা ফরিদ, ড: শহিদুল হাসান, মেস্তাফিজুর রহমান, মিসেস শামীমা রহিম, নাজমুল হাসান অভি, মোনোয়ারুল ইসলাম, সহ ছাত্রদল নেতৃবৃন্দ।

সভায় বক্তগণ বলেন, ২০ দলীয় জোট প্রার্থী হাছান সরকার গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের এই প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন। গত সিটি কর্পোরেশন নির্বাচনের মতোই সরকারের সকল প্রকার যন্ত্র ষড়যন্ত্রের মোকাবিলা করে গাজীপুর সিটি করপোরেশন আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আনতে হবে।