পালকিতে চড়ে মঞ্চে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী

901

ঢাকা সংবাদদাতা: পালকিতে চড়া স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে বহন করছেন গাঢ় নীল পোশাক পরা বেহারারা। তাদের চোখে-মুখে আনন্দের হাসি। ‘হু-হুমনা হু-হুমনা’ ধ্বনিতে পুলকিত আশপাশ। স্বরাষ্ট্রমন্ত্রীর পালকিতে চড়া দেখে উপস্থিত অতিথিদের মুখেও হাসি।

এমন চিত্র দেখা গেল রাজধানীর বিমানবন্দর এলাকায় র‌্যাবের সদর দফতরে। শনিবার র‌্যাবের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অনুষ্ঠানে র‌্যাব-৩-এর পালকিতে বহন করে স্বরাষ্ট্রমন্ত্রীকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। দুপুর ১টার দিকে তিনি সেখানে যান।

পালকিতে করে র‌্যাবের ডিজি বেনজীর আহমেদকেও মঞ্চে নেয়া হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।