ঢাকা সংবাদদাতা: মেধাবী হলেও জামায়াত-শিবির সরকারি চাকরি পাবে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান। শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউজে পরিবহন নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, মেধা তালিকায় জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের চাকরি দেয়া যাবে না। মেধা হিসেবে তাদের চাকরি দিলে তারা সরকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী ও স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে। তারা শত মেধাবী হলেও চাকরি দেয়া বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, যারা সরকারের মধ্যে ঘাপটি মেরে আছে, যেসকল লোক স্বাধীনতা বিরোধী তাদের চাকরিচুত্য করতে হবে।















