‘সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না’

737

ঢাকা সংবাদদাতা: সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকবেনা বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন। বুধবার বেলা সাড়ে বারোটার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে জাকির বলেন- ‘সরকারি চাকুরীতে কোন কোটা থাকবে না। দেশরত্ন শেখ হাসিনা…..

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন।

বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে সাক্ষাত করি। তিনি বলেন ‘ সরকারি চাকুরীতে কোনো কোটা পদ্ধতি থাকবেনা’। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

স্বল্প সময়ের মধ্যেই জাকিরের স্ট্যাটাসটি আলোড়ন তুলেছে ফেসবুকে।