ঢাবি প্রতিনিধি: ‘সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকবেনা’ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইনের এমন বক্তব্যে পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মুখ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়েই যাবেন।
এর আগে, বুধবার বেলা সাড়ে বারোটার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে দেয়া এক স্ট্যাটাসে এ কথা জানান জাকির।
ছাত্রলীগের এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসান মামুন বলেন, ছাত্রলীগ ঘোষণা দেয়ার কেউ না। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলনের মাঠ ছাড়ব না।
এদিকে, বুধবারও যথারীতি ঢাবি ক্যাম্পাস সহ রাজধানী এবং দেশের প্রায় সবকটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।















