শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার-ওল্ডহ্যামে শফিক চৌধুরী

650

ওয়ানবাংলানিউজ :সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে। শেখ হাসিনা মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে, তা বাস্তবে পরিণত করেন। শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসাবে গড়ে তুলেছেন। আমরা আজ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছি।
শেখ হাসিনার সরকার পেরেছে, এটা আমরা প্রমান করেছি। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রয়োজন।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগের কারণে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার প্রতিটি ক্ষেত্রে কার্যকর মৌলিক পরিবর্তন আনা হয়েছে। তিনি গত ১৩ ই মার্চ ওল্ডহ্যামে বসবাসরত বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরবাসীর সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। শফিক চৌধুরী বলেন,
প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র তথা বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে আইসিটি সেক্টরে অসামান্য সাফল্য অর্জিত হয়েছে। ফলে রাজধানী থেকে শুরু করে প্রান্তিক জনপদ পর্যন্ত আইসিটি সেবার আওতাভুক্ত করা হয়েছে। সব মিলে উন্নয়নের প্রশ্নে বাংলাদেশের আর পেছন ফেরার অবকাশ নেই।

ওল্ডহ্যাম মিলেনিয়াম সেন্টারে অনুষ্ঠিত সভায় কমিউনিটির বিপুল সংখ্যক লুকজন অংশগ্রহণ করেন।কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মোফাজ্জিল খাঁনের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামিম আহমদ, সাবেক মেয়র কাউন্সিলার আব্দুল জব্বার, কাউন্সিলার আব্দুল মালিক, কাউন্সিলার ফজলুল হক, ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জি,এস, সি নর্থ ওয়েষ্ট রিজিওনের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা, মোহাম্মদ হান্নান মিয়া, আজাদ মিয়া, আব্দুল বাছিত, আব্দুল মোছাব্বির এম, বি, ই, হাজী মোক্তার আলী,সৈয়দ মুজিবুর রহমান, মোজাহিদ খাঁন, শাহ হোশিয়ার উল্লাহ,আজিজুর রহমান দারা, সুরত মিয়া, ছইল মিয়া,দিলশাদ মিয়া , এ,টি, এম লুকমান আহমদ,মদরিছ আলী,, মল্লিক মিয়া,ফয়ছল আহমদ, নানু মিয়া, ফয়েজুল হক জুয়েল ,মোহাম্মদ রহমান,আলী জাহান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শফিকুর রহমান। ওল্ডহ্যাম আওয়ামী লীগ, যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে বরণ করেন, আব্দুল মুমিন,লিয়াকত মিয়া, সোহাগ ইসলাম, জয় ইসলাম, জাকির আহমদ,ইয়াসিন আহমদ, শাহ তোফায়েল আহমদ, আবুল কাসেম, রাসেল আহমদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সিতু চৌধুরী, সালেহ উদ্দিন সুমন, সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, আমিনুল হক ওয়েছ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ওল্ডহ্যাম কাউন্সিলের পক্ষ থেকে শফিকুর রহমান চৌধুরীকে এক সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শফিক চৌধুরীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন ওল্ডহ্যামের মেয়র ও কাউন্সিলর বৃন্দ।