ওয়ানবাংলানিউজ: গতকাল ২৩ জুলাই রোজ মঙ্গলবার লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপে লন্ডন মহানগরীর নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়।মহানগরী জমিয়তের সভাপতি মাওলানা নাজিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ জসীম উদ্দীন ও সহ সাধারন সম্পাদক মাওলানা মখতার হুসাইনের যৌথ পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তিলায়াত করের মাওলানা মুদ্দাছিছর আনোয়ার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল হক, এছাড়া আর বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের সহ সভাপতি শায়খ মাওঃ আব্দুল আজিজ সিদ্দিকী, ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, ইউ কে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা মামনুন মহীউদ্দীন, ইউরোপ জমিয়ত নেতা মাওলানা কাওছার আহমদ, লন্ডন মহানগর জমিয়তের সহ সাধারন সম্পাদক মাওলানা এম সাইফুর রাহমান, সহ সভাপতি মুফতি লুৎফুর রহমান বিন্নুরী, প্রশিক্ষন সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল আলম, সাহিত্য সম্পাদক মুফতি কামাল উদ্দীন আজহারী, মাইলেল্ড মসজিদের ইমাম মাওলানা নজির উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন জমিয়ত হচ্ছে আকাবির আসলাফদের হাতে গড়া শত শতাব্দীর পুরাতন সংগঠন, জমিয়তের কাজ হচ্ছে আল্লাহর হুকুম ও নবী সাঃ এর সুন্নাহ কে নিজের মধ্যে ফিট করা এবং অন্যদের কে দ্বীনের পথে দাওয়াত দেয়া, আর এই কাজের জন্যই আল্লাহ তায়ালা নবীদের কে পাঠিয়েছিলেন, শেষ নবী মুহাম্মদ সাঃ এর পরে আর কোন নবী আসবেন না, তাই এ কাজ উম্মতে মোহাম্মদী বিশেষ করে উলামায়ে কেরামদের দায়িত্ব। অতএব দুনিয়া ও আখেরাতে সুখ শান্তি পেতে হলে সবাই কে এই দ্বীনি কাজ কে আন্জাম দিতে হবে।
সভায় আরো ও উপস্থিত ছিলেন লন্ডন মহানগরীর উপদেষ্টা মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা সৈয়দ মুশাররফ আলী, মাওঃ গোলাম কিবরিয়া, মাওলানা হারিস উদ্দীন, সহ সভাপতি মাওলানা মুবারক আলী, সহ সভাপতি মাওলানা মুফতি আজিম উদ্দীন, সহ সভাপতি মাওলানা আব্দুল আওয়াল, সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সহ সভাপতি সৈয়দ ফারুক আহমদ চৌধুরী, যুগ্ন সম্পাদক মুফতি ফয়জুর রহমান, সহ সাধারন সম্পাদক মাওলানা রায়হান হোসাইন, সহ সম্পাদক মাওলানা শামছুল হক ছাতকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক মাওলানা সৈয়দ নজমুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আবু সুফয়ান, যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নাসির উদ্দীন, সহ যুব আলহাজ্ব জুবের আহমদ, ট্রেজারার আলহাজ্ব শায়েস্তা মিয়া, সমাজ সেবা সম্পাদক আলহাজ আব্বাস মিয়া, সহ সমাজ সেবা আলহাজ আছাদ রহমান, রিলিফ বিষয়ক সম্পাদক ক্বারি আলহাজ আব্দুল আহাদ, সহ রিলিফ আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, নির্বাহি সদস্য মাওলানা রশিদ আহমদ নুমান, আলহাজ্ব আইয়ুবুর রহমান, আলহাজ আব্দুল খালির, আলহাজ সিরাজুল ইসলাম, মাওলানা দেলওয়ার হোসাইন, আলহাজ্ব সাহাব উদ্দীন, প্রমুখ।















