ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ জননেতা শফিকুর রহমান চৌধুরী বলেছেন বালাদেশের সফল প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক বাংলাদেশ গড়তে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। মাত্র ৯ বছরে তার সফল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে বহুদুর, সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে প্রবাসীদের প্রতি আহবান জানান। তিনি গত ১১ই মার্চ রবিবার যুক্তরাজ্যের নর্থাম্পটন শহরে বসবাসরত প্রবাসী বিশ্বনাথ-বালাগন্জ ও ওসমানীনগরবাসীর সাথে মতবিনিময় সভায় একথাগুলো বলেন। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মশাহিদ আলীর সভাপতিত্বে এবং নর্থাম্পটন আওয়ামী লীগের সভাপতি আবদুর রুপ ও সাবেক ছাত্রনেতা বাবুল হোসেনের এর পরিচালনায় সভায় তিনি আরো বলেন, জনগনের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরতে হবে। তিনি বলেন, আজ বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ, আমরা আমাদের চাহিদা পূরণ করে বিশ্বে খাদ্য রফতানি শুরু করেছি, অর্থনীতির প্রতিটি সুচকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশগুলোর মডেলে পরিনত হয়েছে। আর এর সবকিছুর মুলে রয়েছেন বাংলা আর বাঙালির আশা ভরসার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ ,কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মকদ্দুস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, কাউন্সিলর এনামুল হক, প্রবাসী বালাগন্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ তাজির উদ্দিন মান্নান, নিউহাম আওয়ামী লীগের সভাপতি মোবারক
আলী, উত্তর বিশ্বনাথ কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম , নর্থাম্পটন আওয়ামী লীগের টিপু ইসলাম সহ সভাপতি মখলিস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাবেক ছাত্রনেতা গোলাম রব্বানী সুহেল, যুক্তরাজ্য শ্রমিক লীগের আরুক চৌধুরী, লুটন যুবলীগের সভাপতি মজনু মিয়া, আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান আশিক, সৈয়দ ফারুক কামাল, কামরুল ইসলাম প্রমুখ ।














