খালেদা জিয়ার মুক্তিতে বৃটিশ প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে যুক্তরাজ্য বিএনপির স্মারক লিপি প্রদান

2455

ওয়ানবাংলানিউজ: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রাধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক সাজানো প্রহসনের মামলায় ষড়যন্ত্রমুলক রায় দেয়া হয়েছে অভিযোগ করে এবং অবিলম্বে তার মুক্তির জন্য বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ হিসাবে বৃটিশ সরকারের  সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী থেরেসা মে’র কাছে স্মারক লিপি প্রদান করেছে যুক্তরাজ্য বিএনপি।
গত ২রা মার্চ বিকালে যুক্তরাজ্য বিএনপির  সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ১০নং ডাউনিং স্ট্রিটের সরকারী বাসভবনে এ স্মারক লিপি প্রদান করা হয়। এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাতীয় নির্বাচন থেকে বাহিরে রাখতে এবং বিরোধী দলের কণ্ঠ স্তব্দ করে দেশে একদলীয় বাকশালি শাসন কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে বিচার ব্যবস্থাসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে রক্ষা ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল রাজবন্দী’র নিঃশর্ত মুক্তির জন্য বৃটিশ প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়।