ফরিদপুরের ১৫টি পেট্রলবোমা ও ৯০ পিস ইয়াবাসহ আটক ১

814
ফরিদপুরে ১৫ পেট্রোল বোমা ও ইয়াবাসহ আটক এক

ঢাকা সংবাদদাতা: ফরিদপুরের ১৫টি পেট্রলবোমা ও ৯০ পিস ইয়াবাসহ শাহারিয়ার হোসেন শান্ত (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮।

রোববার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।

আটককৃত শান্ত চরকৃষ্ণপুর গ্রামে শাহাদত হোসেনে ছেলে।

ফরিদপুর র‌্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ১ নম্বর গোয়ালচামট সড়ক অভিযান চালিয়ে ১৫টি পেট্রলবোমা ও ৯০ পিস ইয়াবাসহ মো. শাহারিয়ার হোসেন শান্তকে (২২) আটক করা হয়।

তিনি জানান, শান্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতটি মামলা চলমান রয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, শান্ত দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় ইয়াবা বিক্রয়সহ সন্ত্রাসী কার্যক্রম চালাত।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় একটি বিস্ফোরক ও একটি মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।