গোলাপি জার্সিতে জয়ে ফিরলো প্রোটিয়ারা

842

খেলাধুলা ডেস্ক: ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন বিরাট কোহলি। দীর্ঘ ২৬ বছরের লজ্জা ঘোচানোর সুযোগটি পেয়েও মিস হলো ভারত দলের। সিরিজে ৩-০ এগিয়ে থাকা ভারতীয় দল ভেবেছিল এদিন ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজির তৈরি করবে। কিন্তু সেটা হল না। ওয়ান্ডারার্সে ওয়ান্ডার করতে পারল না টিম ইন্ডিয়া।

শনিবার জোহনেসবার্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় স্বাগতিকরা। পাশাপাশি গোলাপি জার্সিতে সব ম্যাচে জয়ের রেকর্ডটি ধরে রাখলো আমলা-ডি ভিলিয়ার্সরা।

ম্যাচ হারার পর অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, ম্যাচে জিততে গেলে সব সুযোগ কাজে লাগাতে হয়।

আসলে এদিনের ম্যাচে ডেভিড মিলার ২৮ বলে ৩৯ রানের চমৎকার ইনিংস খেলেন। মূলত তার ব্যাটের সুবাদেই ১৫ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় প্রোটিয়ারা।

২৮ ওভারে ২০২ এর টার্গেট নিয়ে ম্যাচে ৫ উইকেটে জিতে সিরিজে ৩-১ করল প্রোটিয়া বাহিনী। এদিক এবি ডিভিলিয়ার্স চোট সারিয়ে দলে ফেরেন। ১৮ বলে ২৬ করে পান্ডিয়ার শিকার হন তিনি।

এই তারকা ব্যাটসম্যান আউট হন তখনই দক্ষিণ আফ্রিকাকে ৬৭ বলে ১০০ করতে হত। কিন্তু এরপরেই নিজেদের হাতে ম্যাচের ড্রাইভিং হুইল নিয়ে নেন মিলার ও হেনরিক ক্লাসেন। কিয়াসেন ২৭ বলে ৪৩ রান করেন।