ক্যামব্রিজশায়ারে বাঘের আক্রমনে চিড়িয়াখানা কর্মীর মৃত্যু

1359

ওয়ানবাংলানিউজ: ক্যামব্রিজশায়ারে বাঘের আক্রমনে চিড়িয়াখানা কর্মীর মৃত্যু হয়েছে। উক্ত মহিলার কর্মীর নাম
রসা কিং। সে কাজের অংশ হিসেবে বাঘের সাথে খাঁচার ভিতরে প্রবেশ করার পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। ঘটনাটি ঘটে সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে ক্যামব্রিজ শায়ারের হেমারটন জু পার্কে।

নিহত রসা কিং এর মা এনড্রেয়া পেইড বলেছেন -তার মেয়ে রসা কাজের জন্য জীবন উৎসর্গ করেছে। মেয়ের প্রশংসা করতে গিয়ে বলেছেন “রসা আর কোন কাজ করেনি, এই কাজকে সব সময় ভালবেসেছিল।

এদিকে পুলিশ জানিয়েছে যে বাঘের আক্রমণে রসার মৃত্যু হয় সে বাঘের কোন ক্ষতি হয়নি। রসার মৃত্যু কোন সন্দেহভাজন নয় এবং এর ফলাফল ঘটনার করনার এর হাতে হস্তান্তর করা হয়েছে। পোস্ট মরটেম পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি।

হেমারটন চিড়িয়াখানার কতৃপক্ষ তাদের বক্তব্যে বলেছেন এই মৃত্যু একটি দুর্ঘটনা। এ কঠিন মুহূর্তে আমাদের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের সাথে রয়েছি।

রসার এক বন্ধু উইলড লাইফ ফটোগ্রাফার জেরি বলেন, সে ছিল ওয়াইল্ড লাইফ পার্ক এর ফোকাস পয়েন্ট এবং সাইনিং লাই।
পিটার ডেভিস তার পরিবারের সাথে বেড়াতে এসেছিলেন, তিনি রসার উপর আক্রমণের সময় চিৎকার শুনতে পান। পার্কটি এখনও আপাতত বন্ধ রয়েছে এবং এর তদন্ত কাজ চলছে।