দারুস সুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসা বিয়ানীবাজার ইফতার মাহফিল

1186

ওয়ানবাংলানিউজ: দারুস সুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসা বিয়ানীবাজার ইউকের কমিটির উদ্যোগে মাদ্রাসার উন্নয়নে এক পরামর্শ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে রবিবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে। এতে কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সহ সভাপতি আব্দুর রশিদ কালাম এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মোস্তাক আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জয়নাল আবদিন, রহিম উদ্দিন রিপন, মাওলানা হুসেন আহমদ, জসিম উদ্দিন শাহীন, আব্দুল বাছিত, আফজল আহমদ, সুজন আহমদ, রুহেল আহমদ তারিন, মুজিবুর রহমান।
সভায় মাদ্রাসার উন্নয়নে উপস্থিত নেতৃবৃন্দের কাছ থেকে ফান্ড রেইজ করা হয়। সভায় বক্তারা মাদ্রাসার উন্নয়নে এলাকার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।