৮৪ রানেই সাকিবরা শেষ

731

খেলাধুলা ডেস্ক: ভারতের দেওয়া ৩২৫ রানের লক্ষ্যে নেমে সাজঘরমুখী হতে শুরু করে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এক কথায় ব্যাটিং ধসের মুখোমুখি হয় তারা। ১১ রানে প্রথম ৩ উইকেট, এরপর আরও ৩ উইকেট তারা হারায় আরও ১১ রান করতে। আর শেষ ৪ ব্যাটসম্যানকে বাংলাদেশ হারিয়েছে ৩৭ রানের ব্যবধানে। ২৩.৫ ওভারে ৮৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে তারা হেরেছে ২৪০ রানে।

বাংলাদেশের ব্যাটিং ধস শুরু হয় সৌম্য সরকারকে দিয়ে। চতুর্থ ওভারে সৌম্যকে (২) দিনেশ কার্তিকের ক্যাচ বানান উমেশ যাদব। একই ওভারে সাব্বির রহমানকে বোল্ড করেন তিনি। পরের ওভারে ইমরুল কায়েসকে ৭ রানে উমেশের ক্যাচ বানান ভুবনেশ্বর কুমার। ১১ রানে নেই ৩ উইকেট।

প্রতিরোধ গড়ার বদলে আরও উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সপ্তম ওভারে ভুবনেশ্বর তুলে নেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর উইকেট। উমেশ তার চতুর্থ ওভারে মোসাদ্দেক হোসেনকে বানান কার্তিকের ক্যাচ। ২২ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

এর পর ছোটখাটো প্রতিরোধ দেখা গিয়েছিল মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে। তবে এ জুটি ২৫ রানের বেশি করতে পারেনি। মোহাম্মদ সামির বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন মুশফিক (১৩)। ৪৭ রানে বাংলাদেশের নেই ৭ উইকেট। পরে ৩০ রানের জুটি গড়েন মিরাজ ও সানজামুল ইসলাম। জশপ্রীত বুমরাহ বাংলাদেশের ইনিংস সেরা ব্যাটসম্যান মিরাজকে (২৪) সাজঘরে পাঠান। দলীয় ৮৩ রানে সানজামুল ১৮ রানে শিকার হন রবিচন্দ্রন অশ্বিনের। রুবেল হোসেনকে বোল্ড করে বাংলাদেশকে গুটিয়ে দেন হার্দিক পান্ডে।

উমেশ ও ভুবনেশ্বর ৩টি করে উইকেট নেন