গল্লাসাঙ্গন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা

806

ওয়ানবাংলানিউজ: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত গল্লাসাঙ্গন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা গত ১৮ ডিসেম্বর সোমবার লন্ডনের স্ট্রিফোর্ড সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট কায়েস মাহমুদ। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সেলিম। বিগত বছরের আর্থিক বিবরণী পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে লন্ডন সফররত ঢাকাস্থ বড়লেখা উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ হেলিম কেও সংবর্ধনা দেয়া হয়।
বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশ গ্রহণ করেন লাল মিয়া , মোস্তফা উদ্দিন, মহিবুর রহমান হেলাল, তাজুর রহমান চুন্নু, মোহাম্মদ শফিক উদ্দিন, লিয়াকত খান,জাকির হোসেন, খলিলুর রহমান, আল ফয়সল , রুহুল আমিন, আব্দুর রাহিম প্রমুখ।
সভায় গ্রামের উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অতীতের মতো ভবিষতে ও গল্লাসাঙ্গন গ্রামের উন্নয়নে সংগঠনের প্রয়াস অব্যাহত রাখার অংগীকার করা হয়।

gollsangan

গল্লাসাঙ্গন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভাhttp://www.onebanglanews.com/news/24457

Posted by onebanglanews.com on Tuesday, 19 December 2017