ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ইউকের আলোচনা ও দোয়া মাহফিল

1001

ওয়ানবাংলানিউজ: দীর্ঘদিন যাবত নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধ্যানের দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ইউকে।

গত ১৮ ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনের বার্ডেট রোডস্থ একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদ। সদস্য সচিব আলহাজ্ব তৈমুছ আলীর পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ইউকের যুগ্ম আহবায়ক গৌছ আলী, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, সহ সভাপতি গোলাম রাব্বানী সোহেল, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন,

ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ইউকের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ, মদরিছ আলী বাদশা, মিসবাহ উদ্দিন, আব্দুর রব, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ইউকের নেতা মদরিছ আলী মফজ্জুল, মো: কবির মিয়া, গোলজার খান, জাকেল চৌধুরী, ইসতাব উদ্দিন, ফয়জুল হক, কামাল আহমদ বাবুল, সিরাজুল ইসলাম, মো: আফতাব আলী, বদরুল ইসলাম, আখলুছ মিয়া, কাওছার আহমদ, তৈয়বুর রহমান, হেভেন খান, জিলাদ আহমদ জিলানী, মিসবাহ বি চৌধুরী, লিটন মিয়া, শাহীন আহমদ, মুমিনুল মুরাদ, নূরুল আলী রিপন, নজরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ আলমগীর, কামাল উদ্দিন তারেক, শহীদুল হাসান, মোশারফ হোসেন, জাহেদ চৌধুরী, মিয়া মো: জামিল, শানুর আলী, হাবিবুর রহমান, আসাদুস জামান।
দোয়া পরিচালনা করেন মাওলানা শামীম আহমদ।