যুক্তরাজ্যে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কেন্টের ফ্রিটেনডেনে তাপমাত্রা পৌঁছেছে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা মে মাসে ২০১২ সালের পর প্রথমবার ৩০ ডিগ্রি অতিক্রম করল। দেশটির আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, ব্যাংক হলিডে সপ্তাহান্তে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণ ইংল্যান্ড ও মিডল্যান্ডসে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছুঁতে পারে। একই সঙ্গে অতিবেগুনি রশ্মির মাত্রাও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, তীব্র গরমের কারণে লন্ডনসহ ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে অ্যাম্বার হিট হেলথ অ্যালার্ট জারি করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি। বিশেষজ্ঞরা বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।















