ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পুনরায় যোগদানের প্রশ্নে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির শীর্ষ নেতাদের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী Wes Streeting মন্তব্য করেন, ভবিষ্যতে ব্রিটেনের আবারও ইইউতে ফেরা উচিত। তার এই বক্তব্য ঘিরেই নতুন বিতর্কের সূচনা হয়।
সংস্কৃতিমন্ত্রী Lisa Nandy স্ট্রিটিংয়ের মন্তব্যকে “অদ্ভুত” বলে আখ্যা দেন। তিনি বলেন, ব্রেক্সিট ভুল ছিল মনে করলেও এখন ইউরোপ ইস্যুতে নতুন বিতর্ক শুরু করার সময় নয়।
এদিকে, স্ট্রিটিংয়ের ঘনিষ্ঠরা দাবি করেছেন, ইইউ প্রসঙ্গে খোলামেলা আলোচনা এড়িয়ে যাওয়ার প্রবণতাই সরকারকে জনসমর্থন হারানোর দিকে ঠেলে দিচ্ছে।
লেবার পার্টির ভেতরের এই বিরোধ এমন সময় সামনে এলো, যখন মেকারফিল্ড উপনির্বাচন ও সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তন নিয়ে দলটির ভেতরে উত্তেজনা বাড়ছে। প্রধানমন্ত্রী Keir Starmer















