ওয়েলসে ঐতিহাসিক ভরাডুবি লেবারের, Reform UK এর উত্থানে বদলাচ্ছে ব্রিটিশ রাজনীতি

94

যুক্তরাজ্যের ২০২৬ সালের নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে লেবার পার্টি। ওয়েলসে শতাধিক বছরের আধিপত্য হারিয়ে দলটি মাত্র ৯টি আসন পেয়েছে। অন্যদিকে, ওয়েলশ জাতীয়তাবাদী দল Plaid Cymru ৪৩টি আসন জিতে সবচেয়ে বড় দলে পরিণত হয়েছে এবং সংখ্যালঘু সরকার গঠনের পথে রয়েছে।

ডানপন্থী Reform UK ৩৪টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে, যা দেশটির রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ওয়েলশ লেবার নেতা ও ফার্স্ট মিনিস্টার Eluned Morgan নিজের আসন হারিয়েছেন।

এদিকে ইংল্যান্ডের কাউন্সিল নির্বাচনেও রিফর্ম ইউকের উত্থানে চাপে পড়েছে লেবার। তবে প্রধানমন্ত্রী Keir Starmer বলেছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। স্কটল্যান্ডে আবার John Swinney নেতৃত্বাধীন Scottish National Party জয় দাবি করেছে।