যুক্তরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃ*ত্যু

39

যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটনে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের দক্ষিণাঞ্চলের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দমকলকর্মীরা বাড়ির ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করলেও, চিকিৎসাকর্মীদের উন্নত লাইফ সাপোর্ট দেওয়ার পরও ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।

এ সময় আরও দুই শিশু ও এক নারী আগেই বাড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম হন এবং তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ সেখানে অবস্থান করবে।