কাবা শরিফে টানা ৩৬ বছর দোয়া পরিচালনার রেকর্ড শায়খ সুদাইসির

106

পবিত্র নগরী মক্কার মাসজিদুল হারামে রমজান মাসের ২৯তম রাতে খতমুল কুরআনের বিশেষ মোনাজাত পরিচালনা করবেন হারামাইন প্রেসিডেন্সির প্রধান ও প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। এর মাধ্যমে মসজিদুল হারামে টানা ৩৬ বছর কুরআন খতমের দোয়া পরিচালনার এক অনন্য রেকর্ড গড়বেন তিনি।

মসজিদুল হারামে তারাবির নামাজে পবিত্র কুরআন খতম হওয়ার পর এই বিশেষ মোনাজাত করা হবে।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে একনিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করে আসছেন শায়খ সুদাইস। এবার তার এই বিরতিহীন রেকর্ড ৩৬ বছরে পা দিতে যাচ্ছে, যা বিশ্ব মুসলিম উম্মাহর কাছে এক বিস্ময়কর মাইলফলক হিসেবে বিবেচিত।