জিপিএস ট্যাগের সাহায্যে লন্ডনে কিশোর হ*ত্যার দায়ে ৩ জন দোষী সাব্যস্ত

86

সাইফ হাসান: লন্ডনের ফেলথাম এলাকায় ১৯ বছর বয়সী তরুণ টাইলার ডনেলিকে হ*ত্যার দায়ে তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। হ*ত্যাকারীদের একজনের পায়ে লাগানো জিপিএস ট্যাগের সূত্র ধরে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। গত বছর জানুয়ারিতে একটি পার্কে এই নৃ*শংস হা*মলার ঘটনা ঘটে যেখানে টাইলারকে ছু*রিকাঘা*ত করে ফেলে রাখা হয়েছিল। দীর্ঘ শুনানির পর আদালত এই তিন খু*নিকে দোষী ঘোষণা করেছে এবং আগামী ১৭ই মার্চ তাদের সাজা ঘোষণা করা হবে।

দ্যানিয়েল মাটোস, কিথ প্রিডি এবং জোশুয়া কাউলি নামের তিন ব্যক্তি লন্ডনের ফেলথামে ১৯ বছর বয়সী টাইলার ডনেলিকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। ওল্ড বেইলি আদালতের জুরিরা একটি পুনঃবিচারে দীর্ঘ ৪৬ ঘণ্টারও বেশি সময় আলোচনার পর এই রায় প্রদান করেন।

মাটোসের পায়ে লাগানো একটি জিপিএস ট্যাগ পুলিশকে এই অপরাধীদের গতিবিধি ট্র্যাক করতে সাহায্য করেছিল। তারা হ্যানওয়ার্থ পার্কের ঘটনাস্থলে সাইকেল চালিয়ে গিয়েছিলেন এবং তাদের মধ্যে দুজনের কাছে বড় ছুরি ছিল বলে আদালতে জানানো হয়েছে।

টাইলার ডনেলি স্থানীয় একটি মাদক ব্যবসায়ী চক্রের হয়ে সেখানে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে খদ্দেরদের বদলে তিনি এই তিনজনের হামলার শিকার হন এবং তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।

নিহত টাইলারের মরদেহের পাশ থেকে মাটোসের ডিএনএ যুক্ত একটি সিগারেট এবং তার পোশাকে রক্তের দাগ পাওয়া গেছে। আগামী ১৭ই মার্চ এই তিন অপরাধীর সাজার মেয়াদ ঘোষণা করবে আদালত।

#লন্ডন #আদালত #ক্রাইম #aknews #onebanglanews