সাইফ হাসান: কেন্টের ডার্টফোর্ডে ওসারেতিন ওরনসায়েকে নির্মমভাবে হত্যা করার দায়ে ডরিন সিওরবা নামের এক মিস্ত্রিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কাঁচি ও ক্যাবল টাই ব্যবহার করে এই হত্যাযজ্ঞ চালিয়ে অপরাধী তার গ্রাহকের ব্যাংক কার্ড নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ এবং মিস্ত্রির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ হত্যার অকাট্য প্রমাণ সংগ্রহ করেছে। ঘটনার পর পুলিশ প্রথমে বিষয়টিকে আত্মহত্যা মনে করলেও পরে এটি একটি সুপরিকল্পিত খু*ন বলে প্রমাণিত হয়।
কেন্ডের মেইডস্টোন ক্রাউন আদালত গত বৃহস্পতিবার ২৯ বছর বয়সী ডরিন সিওরবাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। গত ৫ জুলাই ডার্টফোর্ডে ৬২ বছর বয়সী ওসারেতিন ওরনসায়ের বাড়িতে এই ঘটনা ঘটে। কাজ নিয়ে বিরোধের জেরে তিনি ওসারেতিনের ওপর হামলা চালান এবং পরে তার স্ত্রীর মাধ্যমে নিথর দেহটি উদ্ধার করা হয়।
তদন্তকারী দল জানিয়েছে যে ওসারেতিন তার পাওনা টাকা নিয়ে আদালতে মামলা করার কারণে সিওরবা ক্ষুব্ধ ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ঘটনার দিন সিওরবা আধা ঘণ্টার জন্য ওই ব্যক্তির ফ্ল্যাটে গিয়েছিলেন। এর কয়েক দিন পরেই লন্ডন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার বাসা থেকে ভুক্তভোগীর ব্যাংক কার্ড ও চাবি উদ্ধার করে।
ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর নীল কিম্বার জানান যে খুনি ভেবেছিল সে খুব সহজেই পার পেয়ে যাবে। সে অহংকারের সাথে নিহত ব্যক্তির ব্যাংক কার্ড ব্যবহার করছিল এবং অনলাইনে খুনের খবর খুঁজছিল। আদালত ওসারেতিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই ন্যায়বিচার সম্পন্ন করেছে।
#হত্যাকাণ্ড #যুক্তরাজ্য #খবর #aknews #onebanglanews















