ব্রিটেনে করোনাভাইরস মহামারির নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং এর সমাপ্তি

7431

মো: রেজাউল করিম মৃধা: করোনাভাইরস মহামারি শুরু হওয়ার পর থেকে বৃটিশ সরকারের পক্ষ থেকে প্রতিদিন বিকেল চারটায় অথবা পাঁচটায় করোনাভাইরস আপটেড নিয়ে নিয়মিত ভাবে ব্রিফিং দেওয়া হতো। কত জন মারা গেছে? কত জন আক্রান্ত হয়েছেন? কত জন সুস্থ্য হয়েছেন? ভিআই পি হলে তো কথাই নেই । এই নিয়মিত ব্রিফিং এর জন্য বৃটেনের প্রতিটি নাগরিক সহ সারা বিশ্বের মানুষ অপেক্ষা করতো।

কখন বাজবে ৪টা? এই প্রতিক্ষা সবার ! ভালো খবরের প্রতাশা সবার মাঝে। যখন শুনতো আজ বেশী লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দু:ক্ষে কস্টে বুক হাঁ হাঁ কার কর উঠতো। আর যখন শুনতে পেতাম আজ কম মরেছে বুকের মাঝে স্বস্থি ফিরে আসতো। শ থেকে হাজার হলে সবাই কেমন বিচলিত হয়ে উঠতো শুধু আফসোস করা ছাড়া আর কিছুই নেই। সরকারে কঠোর নীতিমালা জনসাধারনের সতর্কতা এন এইচ এস এর সহযোগিতায় সেই দূর্দিন আর নেই। এখন করোনাভাইরসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমে গেছে। আতংক এবং ভয় কমে গেলেও আমাদের সতর্ক থাকতে হবে।

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মংগলবার ঘোষণা দিয়েছেন যে – আগামী ৪ঠা জুলাই থেকে মসজিদ, উপাসনালয়, রেস্টুরেন্ট, পাব,হোটেল, সিনেমা হল, লাইব্রেরি, মিউজিয়াম, গ্যালারি ও সেলুন খোলা যাবে। যে কোন সাইজের এক পরিবারের সদস্যরা অন্য পরিবার পরিদর্শন করতে পারবে। তবে নিরাপত্তামূলক সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি আরো বলেন বিবাহের জন্য ৩০ জন লোকের পার্টি করা যাবে । সামাজিক দূরত্ব ২ মিটারের পরিবর্তে ১ মিটারের অধিক করতে হবে । এটা শুধু ইংলণ্ডের বেলায় প্রযোজ্য। স্কটল্যাণ্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যাণ্ডে ২ মিটার দূরত্ব বলবৎ থাকবে।

প্রতিদিনের মতো সর্ব শেষ আপডেট তিনি আরো বলেন করোনাভাইরস আপডেট নিয়ে আর কোন প্রেস ব্রিফিং জরুরী প্রয়োজন ছাড়া করা হবে না । এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন -চীফ মেডিকেল এডভাইজার প্রফেসর ক্রিস হুইটি ও সাইন্টিফিক এডভাইজার স্যার পেট্রিক ভ্যালেন্স উপস্থিত ছিলেন ।

প্রধানমন্ত্রী আরো বলেন যে- সুইমিংপুল, নাইট ক্লাব, ক্যাসিনো খোলা যাবে না। আগামী সেপ্টেম্বর থেকে সব স্কুল খোলা হবে । বাইরে গেলে মাস্ক পরতে হবে।
প্রেস ব্রিফিং এ আরো বলা হয় যে -গত মংগলবার বৃটেনে করোনা ভাইরাসে ১৭১ জন মারা গেছেন । এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪২হাজার ৯২৭। ভাইরাসে মৃতের সংখ্যা ও সংক্রমণের সংখ্যা কমে আসায় লক ডাউন শিথিল করা হয়েছে।

২৩শে জুন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করেনা আপডেট প্রেস ব্রিফিং সমাপ্ত ঘোষনা করেন ।

সংবাদ প্রতিবেদক
সাংবাদিক মো: রেজাউল করিম মৃধা: