সাবেক সঙ্গীর হাতে অপহৃত মেয়েকে খুঁজতে জ্যামাইকায় মায়ের করুণ আকুতি

50

সাইফ হাসান: যুক্তরাজ্য থেকে সাবেক সঙ্গীর মাধ্যমে অপহৃত হওয়া পাঁচ বছরের ছোট্ট মেয়েকে ফিরে পেতে সাহায্য চেয়েছেন এক মা। শিশুটিকে জ্যামাইকার এমন একটি শহরে লুকিয়ে রাখা হয়েছে যেখানে সম্প্রতি ভয়াবহ ঘূর্ণিঝড় আ*ঘাত হেনেছে। মায়ের আশঙ্কা তার মেয়ে আদৌ বেঁচে আছে কি না তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইনি জটিলতার কারণে মেয়েকে উদ্ধারে তিনি প্রশাসনের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না।

সামার রদ্রিগেজ নামের ওই মা জানান, গত ফেব্রুয়ারি মাস থেকে তার পাঁচ বছর বয়সী মেয়ে তাউ নিখোঁজ রয়েছে। আদালতের নিয়ম অনুযায়ী শিশুটির দেখাশোনার দায়িত্ব দুজনেই ভাগ করে পালন করতেন। কিন্তু শিশুটির অন্য অভিভাবক এথেনা বেল-ফেয়ারপ্লে কথা দিয়েও লন্ডনের ট্রেন স্টেশনে মেয়েকে মায়ের কাছে ফেরত দেননি।

ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৩ ফেব্রুয়ারি এথেনা মেয়েকে নিয়ে জ্যামাইকায় পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, শিশুটিকে জ্যামাইকার ব্ল্যাক রিভার এলাকায় রাখা হয়েছে যেখানে গত অক্টোবরে ঘূর্ণিঝড় মেলিসা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সামার রদ্রিগেজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঝড়ের পর থেকে তিনি জানেন না তার মেয়ে আদৌ বেঁচে আছে কি না।

জ্যামাইকার কর্তৃপক্ষ বলছে, শিশুটির নির্দিষ্ট কোনো ঠিকানা না থাকায় তারা তাকে উদ্ধার করতে পারছে না। অন্যদিকে মায়ের অভিযোগ, দুই দেশের আইনি জটিলতায় পড়ে তিনি তার সন্তানকে ফিরে পাচ্ছেন না এবং প্রক্রিয়াটি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। শিশুটির মা বর্তমানে মেয়ের খোঁজ পেতে সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

#যুক্তরাজ্য #জ্যামাইকা #নিখোঁজ #শিশু #খবর