সেকেন্ডারি স্কুলে ভর্তির আবেদন: টাওয়ার হ্যামলেটসের শেষ তারিখ ৩১ অক্টোবর

213

সাইফ হাসান: টাওয়ার হ্যামলেটসে সেকেন্ডারি স্কুলে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হতে চলেছে। ইয়ার ৬-এ অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের অবশ্যই ৩১ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এটি ২০২৬ সালের সেপ্টেম্বর সেশনে ভর্তির জন্য প্রযোজ্য। কাউন্সিল কর্তৃপক্ষ অভিভাবকদের অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য জানিয়েছে।

সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য আবেদন জমা দেওয়ার চূড়ান্ত তারিখ এই মাসের ৩১ অক্টোবর। যেসকল অভিভাবক এখনও আবেদন করেননি, তাদের এই তারিখের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী যেসব বাবা-মায়ের সন্তান বর্তমানে ইয়ার ৬-এ পড়াশোনা করছে, তাদের জন্য এই আবেদন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১লা সেপ্টেম্বর ২০১৪ থেকে ৩১শে আগস্ট ২০১৫-এর মধ্যে জন্মগ্রহণকারী শিশুরা সেপ্টেম্বর ২০২৬-এ সেকেন্ডারি স্কুলে ভর্তি হওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

আগ্রহী অভিভাবকদের ই-এডমিশন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে। ব্যান্ডিং অ্যাসেসমেন্টসহ এই ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

#স্কুলভর্তি #টাওয়ারহ্যামলেটস #শিক্ষা #লন্ডন #ডেডলাইন