ওয়ানবাংলানিউজ: দক্ষিন সুনামগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে বুধবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যসহ কমিউনিটি নেতৃবৃন্দ অংশনেন।
সংগঠনের সভাপতি রেজাউল কবির জায়গীরদার রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলাওর হোসেইনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আ্দুল কাহার।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য মো: শাহানুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু লেইছ, ইকবাল হোসেইন, আহবাব মিয়া, আনোয়ার হোসেইন চৌধুরী, জুবায়ের আহমদ হামজা,
পবিত্র রামাদ্বানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সাইদুর রহমান, ইকবাল হোসেইন, মমিন খাঁন, ফজলুল করিম, আশিকুল হক, হাবিবুর রহমান, জাবির হোসেইন চৌধুরী, হারুন আমিন খান, শামিমুর রহমান, মনোয়ার হোসেন, আকবর হোসেন, তোফায়েম আহমেদ, আল আমিন, নূরুল আমিন, জুয়েল খান, রিপন খাঁন, ড. রোয়াব উদ্দীন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দক্ষিন সুনামগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল
দক্ষিন সুনামগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল 2019
Posted by London Bangla voice on Friday, 24 May 2019















