ওয়ানবাংলানিউজ: জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাঁখার সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হুসেন এক যৌথ বিবৃতি বার্তায় গত ২ ডিসেম্বর রাতে উত্তর বঙ্গের মাটি ও মানুষের প্রাণপুরুষ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী্ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র নাটোরের ভাসভবনে তার সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবির উপস্থিতে পুলিশ এবং ছাত্রলীগের আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক পৈশাচিক হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করার প্রতিবাদে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন হামলা মামলা করে গ্রেফতারের ভয় দেখিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের গণতন্ত্রের লড়াইয়ের আন্দোলন স্তব্দ করা যাবেনা । তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত দোষী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান ।















