সাইফ হাসান: ব্রিটিশ রাজনীতিবিদ নাইজেল ফারাজ টিকটকে অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছেন, কিন্তু এই জনপ্রিয়তা কি ভোটে রূপান্তরিত হচ্ছে?
নাইজেল ফারাজ, রিফর্ম ইউকে দলের নেতা, টিকটকে ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে উঠেছেন। তাঁর একটি ভিডিও, যার শিরোনাম “ইজন্ট ইট অ্যাবাউট টাইম উই স্টার্টেড লুকিং আফটার আওয়ার ওন পিপল?”, জানুয়ারিতে ৪৯ লাখ বার দেখা হয়েছে। গার্ডিয়ানের বিশ্লেষণে দেখা গেছে, গত সাধারণ নির্বাচনের পর থেকে রিফর্ম ইউকে টিকটকে লেবার, কনারভেটিভ বা লিব ডেমের তুলনায় প্রায় ১৪ গুণ বেশি এনগেজমেন্ট পেয়েছে। ফারাজের টিকটক ফলোয়ার এখন ১০ লাখ ছাড়িয়েছে, যা অন্য সব এমপিদের মোট ফলোয়ারের সমান।
ফারাজের কৌশল তরুণ ভোটারদের লক্ষ্য করে, বিশেষ করে জেনারেশন জি-এর দিকে। তিনি হালকা বিষয়, যেমন “লেফটউইং মিল্ক অপশন” নিয়ে অভিযোগ, এবং গুরুতর রাজনৈতিক বার্তা, যেমন “ওক পলিটিক্স” বা “লুকিং আফটার আওয়ার ওন পিপল” মিশিয়ে পোস্ট করেন। তবে, লন্ডনের সিটি সেন্ট জর্জেস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক স্টিভেন বাকলি বলেছেন, “তরুণ প্রজন্মের সাথে রাজনৈতিক সাফল্যের জন্য তাদের ীবনের বাস্তব অবস্থার উন্নতি করতে হবে, শুধু বিগ চাঙ্গাস নিয়ে কথা বললে হবে না।”
রিফর্ম ইউকে ২০২৩ সাল থেকে টিকটকে সক্রিয়, অন্য প্রধান দলগুলো ২০২৪ নির্বাচনের আগে পোস্টিং শুরু করে। দলটি ৭২৮টি পোস্ট করেছে, যা এসএনপি’র চেয়ে ১৮৪টি বেশি। তবে, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা সরাসরি ভোটে রূপান্তরিত হয় কিনা, তা এখনও স্পষ্ট নয়। জেরেমি করবিনের উদাহরণ দেখায়, অনলাইন ফলোয়ার সবসময় ভোটে রূপান্তরিত হয় না।
ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের গবেষক জাকব গুহল বলেন, “রিফর্ম ইউকে জার্মানির অলটারনেটিভ ফর ডয়চল্যান্ডের মত টিকটকের মাধ্যমে প্রভাব বিস্তার করছে।” তিনি আরও বলেন, “লেফটউইং রাজনীতিবিদরা টিকটকের শক্তি বুঝলেও, সেন্ট্রিস্টরা এখনও পিছিয়ে আছে।” ফারাজের এই ডিজিটাল আধিপত্য তাকে এবং তার দলকে রাজনৈতিক আলোচনায় শক্তিশালী অবস্থান দিয়েছে।
ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে রিফর্মের সাফল্য, একটি মেয়র পদে জয় এবং রানকর্নে সামান্য ব্যবধানে জয় প্রশ্ন তুলেছে—এই অনলাইন জনপ্রিয়তা কি ভোটে রূপান্তরিত হচ্ছে? লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিম বেল বলেন, “রিফর্ম একটি স্টার্টআপ দল, তাই তারা ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি জোর দচ্ছে।”
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















