ব্রিটেনের হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং বলেছেন, তিনি হসপিটালিটি শিল্পকে আরও ক্ষতির মুখে ফেলতে চান না। তাই ইংল্যান্ডের পাব এবং রেস্তোরাঁর বাগানে ধূমপান নিষিদ্ধ করার পরিকল্পনা থেকে সরে এসেছে লেইবার সরকার।কিন্তু শিশুদের খেলার মাঠ, স্কুল এবং হাসপাতালের বাইরে লাগোয়া স্থানে ধূমপান নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। লেইবার সরকারের টোব্যাকো অ্যান্ড ভেইপস সংক্রান্ত প্রস্তাবিত আইনের প্রধান লক্ষ্য হলো ব্রিটেনজুড়ে ধূমপানমুক্ত একটি প্রজন্ম তৈরি করা। এই লক্ষ্য অর্জনে বর্তমানে ১৫ বছর বা তার চেয়ে কম বয়সীদের জন্য সিগারেট কেনা চিরতরে অবৈধ করা হবে।
মঙ্গলবার সকালে হাসপাতালের এপয়েনটমেনটে যাওয়ার আগে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ইলেক্ট্রনিক সিগারেট পান করছিলেন মারিয়া। বিবিসির প্রতিবেদককে তিনি বললেন, হাসপাতালের বাইরে ধূমপান নিষিদ্ধ করা নিয়ে তিনি চিন্তিত নন।
হাসপাতালে এসেছেন আরেকজন রোগী। তাঁর নাম হাসান। তিনি কিছুটা ধূমপান করেন এবং ভেইপ গ্রহণ করেন। হাসপাতালের বাইরে ধূমপান নিষিদ্ধ করার সরকারি উদ্যোগে তিনি খুশী নন।
কম বয়স্কদের জন্য ভেইপিংয়ে কড়াকড়ি আরোপ করাও সরকারের লক্ষ্য। এই লক্ষ্যে ভেইপের প্যাকেজিং এবং ফ্লেভার কমিয়ে আনা এবং বিক্রেতাদের লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করবে সরকার। কিন্তু ভেইপিং শিল্পের সাথে জড়িতরা বলছেন, ধূমপান পরিহার করতে ভেইপিং কার্যকরভাবে সহায়তা করছে এবং ধূমপানের নিরাপদ বিকল্প হচ্ছে ভেইপিং।
সরকারের প্রস্তাবিত আইন সম্পর্কে এখন অংশিজনের মতামত নেয়া হবে। কিন্তু শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যত তাড়াতাড়ি সম্ভব, নতুন আইন বাস্তবায়ন করা প্রয়োজন।
কনজারভেটিভ সরকার পরিকল্পনা করে রেখে গেছে, ধূমপানের বয়স প্রতি বছর এক বছর করে বাড়বে। লেইবার সরকারের নতুন পরিকল্পনা আগের সরকারের পরিকল্পনার সাথে যোগ হবে।















