ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফী বাড়ছে। বার্ষিক টিউশন ফী সর্বনিম্ন ৯২৫০ পাউন্ড থেকে বেড়ে দাঁড়াবে ৯৫৩৫ পাউন্ড। মেইনটেনেন্স লোণের সর্বোচ্চ সীমাও একই হারে বাড়বে। সরকার আরও জানিয়েছে, এক বছরের জন্য এই টিউশন ফী বাড়ানো হচ্ছে। এর পরে কী হবে, তা স্পষ্ট নয়। ম্যানচেস্টারের জীবনযাত্রার ব্যয় অনেক বেশী। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খরচ কুলিয়ে উঠতে কাজ করে। তাদের সামনে এখন টিউশন ফী বৃদ্ধি এবং মেইনটেনেন্স লোন বৃদ্ধির খবর। (সিঙ্ক)
সোমবার পার্লামেন্টে এডুকেশন সেক্রেটারি বলেন, শিক্ষার্থীদের কষ্ট এবং উদ্বেগ তিনি অনুধাবন করেন। (সিঙ্ক)
বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের ভারসাম্যহীনতা দূর করা কঠিন একটি কাজ। ইংল্যান্ডের অনেক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, চলতি বছর তাঁরা ঋণগ্রস্ত হয়ে পড়বে। ভাইস চ্যান্সেলররা বলছেন, টিউশন ফী’র প্রকৃত মূল্য কমে যাচ্ছে। একারণে টিউশন ফী বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়ে তাঁরা আশা করছেন, ভবিষ্যতে আরও বাড়ানো হবে। (সিঙ্ক)
এখন যারা সিক্স ফর্মের শিক্ষার্থী তাঁরা এখনই বিশ্ববিদ্যালয়ের খরচের হিসাব করে নিচ্ছে, তাদের থাকা-খাওয়ার খরচ বাবা-মা কতোটা বহন করবেন। মিরানডা বলছে, ফী বাড়লেও সে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে। (সিঙ্ক)
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ২০২০ সালে লেবার পার্টির নেতৃত্বের লড়াই চালিয়ে যাওয়ার সময় বলেছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি সম্পূর্ণভাবে বাতিল করতে চান। কিন্তু এ বছরের সাধারণ নির্বাচনের প্রচারনায় তিনি নিশ্চিত করেন, এনএইচএস সহ সরকারের না সেবা খাতের ব্যয় নির্বাহের স্বার্থে তাঁকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।















