আলোকসজ্জায় রামাদানকে স্বাগত জানাচ্ছে লন্ডন

107

রামাদানকে স্বাগত জানাতে প্রস্তুত লন্ডন। লন্ডনের প্রতি দশ জন বাসিন্দার একজন মুসলিম। বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি স্কয়ারে আলোকসজ্জার উদ্বোধন করা হয়েছে। লন্ডন মেয়র সাদিক খান এই আলোকসজ্জার উদ্বোধন করেন। এসময় মুসলিম সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।

রামাদান লাইটিং প্রকল্পের প্রতিষ্ঠাতা এবং আয়োজকেরা জানালেন কেন এই আলোকসজ্জার উদ্যোগ নিলেন।

রামাদান লাইটিঙের অন্যতম উদ্যোক্তা রহিমা আজিজ জানালেন, লাইটিংয়ের এই ডিজাইন কিভাবে এবং কেন করা হলো।

পুরো রামাদান মাসব্যাপী রামাদান লাইটিং থাকবে। রবিবার রামাদান লাইটিঙের উদ্বোধন হবে সেন্ট্রাল লন্ডনের সবচেয়ে বড় এবং বিখ্যাত শপিং এলাকা অক্সফোর্ড স্ট্রীটে।