অভিবাসন বিরোধী ডাচ নেত্রীকে ব্রিটেনে প্রবেশে নি*ষিদ্ধ করল সরকার

149

সাইফ হাসান: বিতর্কিত ডাচ অ্যাক্টিভিস্ট ইভা ভ্লারডিঙ্গারব্রোকের ব্রিটেনে প্রবেশাধিকার বাতিল করেছে যুক্তরাজ্য সরকার। অভিবাসন বিরোধী কট্টর মন্তব্যের কারণে তার ভিসা-মুক্ত ভ্রমণের অনুমতি কেড়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ হোম অফিস জানিয়েছে জনস্বার্থের কথা বিবেচনা করে তাকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই তার ওপর এই নি*ষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইভা ভ্লারডিঙ্গারব্রোক মঙ্গলবার অনলাইনে একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় তার ব্রিটেনের ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ বাতিল করা হয়েছে। সরকারি ওই নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, ব্রিটেনে তার উপস্থিতি জনগণের জন্য কল্যাণকর নয়। এর ফলে তিনি আর ভিসা ছাড়া যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন না, এবং ঢুকতে চাইলে তাকে বিশেষ অনুমতির জন্য আবেদন করতে হবে।

এই ঘটনার পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইভাকে সমর্থন জানিয়ে বলেছেন তিনি হাঙ্গেরিতে সবসময় স্বাগত। অন্যদিকে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেন যে, যারা ব্রিটেনে আসলে কী ঘটছে তা নিয়ে সত্য কথা বলছে, তাদেরকেই দেশটিতে নিষিদ্ধ করা হচ্ছে।

গত বছর লন্ডনে টমি রবিনসনের আয়োজিত এক বিশাল সমাবেশে ইভা অত্যন্ত উগ্র বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি অভিবাসীদের বিরুদ্ধে কথা বলেন এবং জোরপূর্বক মানুষকে নিজ দেশে ফেরত পাঠানোর পক্ষে স্লোগান দেন। তিনি দাবি করেছিলেন যে অভিবাসনের কারণে স্থানীয়রা ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে এবং তাদের জায়গা দখল করে নেওয়া হচ্ছে।

#UKVisaBan #EvaVlaardingerbroek #ImmigrationNews #aknews #onebanglanews