শেফিল্ডে গুনিজন ও মেধাবীদের সম্মাননা অনুষ্টান সম্পন্ন

175

শেফিল্ড থেকে আহমদ হোসেন হেলাল: অত্যন্ত আনন্দ উৎসাহের মধ্য দিয়ে শেফিল্ডে গুনিজন ও মেধাবীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়

শেফিল্ড এসএনসি হলে আয়োজিত অনুষ্টানে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ,ম্যানচেস্টারের বাংলাদেশ সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান ও স্থানীয় অতিথিবৃন্দ ।

ইমাম মৌলানা আবু সাঈদ কামালীর কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয়।

শেফিল্ড এসএনসি হলে অতিথি সহ সবার সরব উপস্তিতিতে মুখরিত হয়েছিলো পুরো অনুষ্টান । স্তানীয় শিল্পি জান্নাতুল সাফা সহ সমবেত কন্ঠে জাতীয় সংগীত অনুষ্টানে পরিবেশন করেন।

হাজী আরব আলীর সভাপতিত্বে, শফিক আলী ও মতিউর রহমানের যৌথ পরিচালনা অনুষ্টানে অতিথি হাইকমিশনার কাজী জিয়াউল হাসান অনুষ্টানের প্রশংসা করে বলেন , গুনিজন ও মেধাবীদের সম্মাননা চমৎকার একটি প্রশংসিত কাজ। এর মাধ্যমেই আগামীতে কমিউনিটি থেকে আরো মেধাবী বেরিয়ে আসবে।
আলোচনায় অংশ নেন, হাজি শায়েস্তা মিয়া, আছমত আলী, ময়না মিয়া, সাংবাদিক মোস্তাক তোফায়েল , সাংবাদিক আহমদ হোসেন হেলাল, কাউন্সিলার ইভি উল্লাহ, আজমল আলী প্রমুখ ।

দ্বিতীয় পর্বে ছিলো গুনিজন তথা কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য, সমাজ সেবা, সাংবাদিকতা, স্পোর্টস বিভিন্ন ক্যাটগরিতে নবীন প্রবীণ মেধাবীজনদের অ্যাওয়ারড প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, আলী রসুল (মরনোত্তর) , প্রিতিশ মজুমদার (মরণোত্তর ), আজম আলী (মরণোত্তর), আজির উদ্দিন আহমদ (মরণোত্তর ), রনজিত চক্রবর্তী (মরণোত্তর ), মখলিছ মিয়া (মরণোত্তর) , ।

এছাড়া কমিউনিটিতে চমৎকার কাজের জন্য হাজি শায়েসতা মিয়া, হাজি হানিফ উল্লাহ , সাংবাদিক মোস্তাক তোফায়েল, সাংবাদিক আহমদ হোসেন হেলাল ও কাউন্সিলার ইভি উল্লাহকে সম্মাননা প্রদান করা হয়।

ব্রিটিশ বাংলাদেশী স্প্রিটার ইমরানুর রহমান বাংলাদেশে রেকর্ড সৃস্টিকারী দ্রত মানব হওয়ায় পাশাপাশি একজন আন্তর্জাতিক মানের দৌড়বীদ । তাকেও বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ট্রফি প্রদান করা হয়।

এছাড়াও মেধাবী বৃটিশ বাংলাদেশী বক্সার আরকান হোসেন ও কৌশলী থাই বক্সার বৃটিশ বাংলাদেশী আবদুল আমিনকে ও সম্মাননা ট্রফি দেওয়া হয়।

চমৎকার অনুষ্টানটি সবাই বেশ উপভোগ করেন। খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।